Table of Contents
ক্যাফে চা র বাক
📍যদি এমন একটা ক্যাফে থাকত যেখানে প্রিয় বন্ধুর সাথে বসে মন মাতানো দার্জিলিং চা সহযোগে আড্ডা জমানো যেত। আর তার সাথে যদি পিওর ভেটকির ফ্রাই থাকত — বিকেলটা পুরো জমে যেত।
📍যদি কোনো এক শীতের দুপুরে ক্যাফের এক কোণে প্রিয় লেখকের নতুন বইয়ে বিভোর হওয়া যেত। সাথে থাকত ধূমায়িত কফি কিংবা মকাইবাড়ির চা — ভাবতেই মনটা উদাস হয়ে যাচ্ছে তো।
📍কেমন হত বলুন তো যদি বন্ধুদের আড্ডায় মেনুতে থাকত ইতালিয়ান ‘লাসানিয়া’ কিংবা থাই অথবা চাইনিজ কোনও ডিশ আর শেষ পাতে ব্রাউনী উইথ হট চকোলেট।
📌ঠিক এইরকম একটা ক্যাফের ঠিকানা দক্ষিণ কলকাতার গড়িয়া — প্রথম দেখার দিন থেকেই মুগ্ধ হয়েছি আমি। এই ক্যাফের নামটিও বড়ই সুন্দর — ‘চা র বাক’।
মকাইবাড়ি, লোপচু, দার্জিলিং নানান ধরণের চা তো এখানে পাওয়াই যায়, চা এর সাথে টা’এর বহরটাও কিন্তু কম নয়।
পকেট ফ্রেন্ডলি
📌আর সব থেকে বড় কথা সব কিছুই সাধ্যের মধ্যে, যেমন চায়ের দাম শুরু ২৭ টাকা থেকে। ২ পিস্ ফিশ ফ্রাই মাত্র ১৯৯টাকা আর বিখ্যাত ‘লাসানিয়া’ মাত্র ২৯৯ টাকাতেই পেয়ে যাবেন।
- এখানে জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীর পার্টি দেওয়া যায়
- আপনার হাতের কাজ অথবা আঁকা ছবির প্রদর্শনী করার সুবন্দোবস্ত রয়েছে এখানে।
- স্বল্প মূল্যের বিনিময়ে নতুন কবির স্বরচিত কবিতা বা লেখকের গল্প কিংবা শিল্পীর গান অপরিচিত বহু মানুষের কাছে পৌঁছে দিতে ব্যবহার করতে পারেন ‘চা-র-বাক’ এর মঞ্চকে।
- যদি দাবার বোর্ডে মগ্ন হতে চান তাহলেও চলে আসতে পারেন এখানে।
বাইরে থেকে দেখে আর পাঁচটা সাধারণ ক্যাফের মতো লাগলেও একবার যদি ভিতরে প্রবেশ করেন ধারণাটা পুরোপুরি বদলে যাবে।
আরও পড়ুন
জার্মানীতে থাকার অভিজ্ঞতা
টেবিল বুক
📌Swiggy বা Zomato থেকেও খাবার অর্ডার করা যায়, আবার ফোনেও টেবিল বুক করে রাখা যায়।
📍বর্তমান পরিস্থিতি অনুসারে দূরত্ববিধি ও পরিচ্ছন্নতার দিকেও যথাসম্ভব নজর দেওয়া হয়েছে।
যোগাযোগ
ঠিকানা: 101, A/1 Raja Subodh Chandra Mallick Road, Kolkata – 700084
খোলার সময়: Tuesday to Sunday 11:00 AM to 10:00 PM
যোগাযোগ: 08697122917 (Table Booking)
দেবাঞ্জনা রায়- যমজ সন্তানের মা। হবি: সাঁতার কাটা, বই পড়া ও নিজের জীবনযাপন নিয়ে ব্লগ লেখা। সোশ্যাল মিডিয়াতে নিয়মিত মোটিভেশনাল ব্লগ লিখি। এছাড়া WordPress Developer হিসেবেও ফ্রিল্যান্স করি।এই ওয়েবসাইটটিও আমার নিজের তৈরী। নিচে আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিঙ্ক দেওয়া রইল, পড়ে দেখতে পারেন।

