ইউরোপের ১২টা দেশ
২০১২ সালের ১২ই এপ্রিল। জীবনে প্রথম এয়ারপোর্টে প্রবেশ। প্রথম প্লেনে চড়া। এমিরেটসের এক অতিকায় বিমানে। প্রথমে পৌঁছোই দুবাই। ঘন্টা চারেক বিরতি। তারপর সোজা জার্মানীর ফ্রাঙ্কফ্রুট এয়ারপোর্ট।
জার্মানীর বন শহরে ছিলাম বছর দেড়েক। আশেপাশের বহু দেশে বেড়াতে গেছি। জীবনধারা সম্পর্কে নানান অভিজ্ঞতা হয়েছে।
পরবর্তীকালে বছর খানেক ছিলাম সুইৎজারল্যান্ডের ভেভেতে। দেশটাকে ভালোভাবে ঘুরে দেখেছি, প্রকৃতিকে উপভোগ করেছি প্রাণ ভরে।
যে দেশগুলো ঘুরেছি কাল অনুযায়ী সাজালে হবে নিম্নরূপ :
১. জার্মানী
২. (কোকেনহফ,আমস্টার্ডাম) নেদারল্যান্ড
৩. (প্যারিস) ফ্রান্স
৪. লুক্সেমবুর্গ
৫. (বেলজিয়াম) ব্রাসেলস
৬. (প্রাগ) চেক রিপাবলিক
৭. (ভিয়েনা, সালসবুর্গ) অস্ট্রিয়া
৮. (ফ্লোরেন্স, পিসা, রোম, ভেনিস) ইতালী
৯. ভ্যাটিকান সিটি
১০. সুইৎজারল্যান্ড
১১. (মেয়রকা) স্পেন
১২. (স্যান্টোরিনি, মিকোনোস) গ্রীস
এই সমস্ত দেশের ভ্রমণ অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই আমার এই ওয়েবসাইটের ভ্রমণ অংশটি তৈরী করা। আপনারা আমার সাথে ইনস্টাগ্রাম ফেসবুকেও যোগাযোগ করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই।
My Social Media Handles
………………………………………
Facebook Page:
debanjanaroyvlogs
Instagram:
vlogs_debanjanaroy
Visit My Blog:
debanjanaroy.com
Subscribe to my Youtube channel
DebanjanaRoyVlogs
দেবাঞ্জনা রায়- যমজ সন্তানের মা। হবি: সাঁতার কাটা, বই পড়া ও নিজের জীবনযাপন নিয়ে ব্লগ লেখা। সোশ্যাল মিডিয়াতে নিয়মিত মোটিভেশনাল ব্লগ লিখি। এছাড়া WordPress Developer হিসেবেও ফ্রিল্যান্স করি।এই ওয়েবসাইটটিও আমার নিজের তৈরী। নিচে আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিঙ্ক দেওয়া রইল, পড়ে দেখতে পারেন।

