আমার অভিজ্ঞতা
ছোট থেকে বাবা মা আর বোনের সাথে ভারতের বিভিন্ন স্থানে ঘোরার অভিজ্ঞতা তো ছিলই। ২০১২ সালের ১২ই এপ্রিল তারিখটা আমার জীবনে বিশেষ ভাবে স্মরণীয়।
নিজের শহর ছেড়ে দেশ ছেড়ে অচেনার উদ্দেশ্যে পাড়ি। যোগাযোগের ভাষা জার্মান যা আমার অজানা। এতো শুধু বেড়াতে যাওয়া নয়। বসবাস করতে যাওয়া। প্রতিদিনের বাধা বিপত্তি নিয়ে পথ চলা। অসুখ বিসুখও তো হতে পারে।
জার্মানীতে থাকা কালীন পয়সা বাঁচিয়ে আশেপাশের বেশ কয়েকটা দেশ ঘুরেছি। নানান উৎসব দেখে মোহিত হয়েছি। বাঙালীরা মিলে দুর্গাপুজো থেকে সরস্বতী পুজো সব কিছু পালন করেছি। শাড়ি আর পাঞ্জাবীতে জার্মানীতেও বাংলাকে উপস্থিত করেছি।
সমস্ত ছবি মনের মধ্যে গেঁথে রেখেছিলাম ধীরে ধীরে সকলের সামনে তুলে ধরবো বলে। বাংলা ভাষায়। ঘুরে দেখুন আমার এই সাইটটি। কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না।
My Social Media Handles
………………………………………
Facebook Page:
https://www.facebook.com/eternaljourneysofdebanjana
Instagram:
https://www.instagram.com/eternal_journeys_of_debanjana/
Visit My Blog:
https://debanjanaroy.com/
Subscribe to my Youtube channel
https://www.youtube.com/channel/UC2qPrR3eQdEdblQYhGLirxA
দেবাঞ্জনা রায়- যমজ সন্তানের মা। হবি: সাঁতার কাটা, বই পড়া ও নিজের জীবনযাপন নিয়ে ব্লগ লেখা। সোশ্যাল মিডিয়াতে নিয়মিত মোটিভেশনাল ব্লগ লিখি। এছাড়া WordPress Developer হিসেবেও ফ্রিল্যান্স করি।এই ওয়েবসাইটটিও আমার নিজের তৈরী। নিচে আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিঙ্ক দেওয়া রইল, পড়ে দেখতে পারেন।


